
আন্তর্জাতিক ডেস্কঃ করোনার বিস্তার ঠেকাতে এপ্রিল থেকে লকডাউনে গেছে তুরস্ক। তারপর থেকে দেশটির বেশিরভাগ মানুষ ঘরবন্দি থাকছেন। তবে মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনায় ১৪ বছর বয়স পর্যন্ত শিশুরা এখন বাড়ির বাইরে যেতে পারবে বলে ঘোষণা দিয়েছে দেশটির সরকার।সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, একমাস বন্দি থাকার পর অবশেষে তুরস্কের শিশুদের বাড়ির বাইরে যাওয়ার অনুমতি মিলেছে। সরকারি ঘোষণা অনুযায়ী, প্রতিদিন স্থানীয় সময় সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চার ঘণ্টা সময় উল্লিখিত বয়সের শিশুরা বাড়ি থেকে বের হতে পারবে।চীনের পর ইউরোপ করোনা প্রাদুর্ভাবের কেন্দ্র হয়ে উঠলেও ইউরোপের সঙ্গে সীমান্ত সংযোগ থাকা তুরস্কে ওইসময় সংক্রমণ তেমন একটা দেখা দেয়নি। তবে গত মাসের শুরু থেকে ব্যাপকহারে করোনার বিস্তার শুরু হয়। তুরস্কে আক্রান্ত ১ লাখ ৪৩ হাজার মানুষের মধ্যে ৩ হাজার ৯৫২ জন মারা গেছেন।