News71.com
 International
 14 May 20, 07:43 PM
 304           
 0
 14 May 20, 07:43 PM

যুক্তরাষ্ট্রের মিশিগানে ‘স্টে হোম’ আদেশের বিরুদ্ধে আবারও বিক্ষোভ আজ॥

যুক্তরাষ্ট্রের মিশিগানে ‘স্টে হোম’ আদেশের বিরুদ্ধে আবারও বিক্ষোভ আজ॥

আন্তর্জাতিক ডেস্কঃ আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যের রাজধানী ল্যান্সিংয়ে ১৪ মে তৃতীয়বারের মতো গভর্নর গ্রিচেন হুইটমারের ‘স্টে হোম’ আদেশের বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ করার কথা রয়েছে। মিশিগান ইউনাইটেড ফর লিবার্টি নামের একটি সংগঠন এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে। সংগঠনটি ১৩ মে এক টুইট বার্তায় সমাবেশের উদ্দেশ্যের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছে, 'মিশিগানবাসীর স্বাধীনতা ও সমৃদ্ধি রক্ষা করা ও গভর্নরের কার্যনির্বাহী আদেশের প্রতিবাদ করা, যা তাঁরা গুরুতর অসাংবিধানিক ও ধ্বংসাত্মক বলে মনে করছেন।’

এদিকে মিশিগান রাজ্য পুলিশ সামাজিক যোগাযোগের মাধ্যমে বিক্ষোভকারীদের আহ্বান জানিয়েছেন, তাঁরা যেন মুখে মাস্ক ও সামাজিক দূরত্ব বজায় রেখে সমাবেশ করেন। মিশিগান স্টেট পুলিশের লেফটেন্যান্ট ওলেকসাইক বলেন, ১৪ মের প্রতিবাদ সমাবেশ ‘নিরাপদ পরিবেশ’ বজায় রাখার জন্য অসংখ্য পুলিশ ও পুলিশের গাড়ি উপস্থিত থাকবে। এখানে কাউকে বেআইনি হুমকি, ভয় দেখানোর অনুমতি দেওয়া হবে না। এর আগে গত ১৫ ও ৩০ এপ্রিল অন্য দুটি সংগঠনের উদ্যোগে ল্যান্সিংয়ে সমাবেশ হয়েছিল। ৩০ এপ্রিলের সমাবেশে কয়েকজনকে আগ্নেয়াস্ত্র বহন করতে দেখা গেছে।

গভর্নর গ্রিচেন হুইটমার ১৩ মে এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, এই সমাবেশ সম্ভবত ক্যাপিটাল ভবনের লনে অনুষ্ঠিত হবে এবং এ থেকে ভাইরাস রাজ্যের কয়েকটি অংশে ছড়াবে। ১১ মে মিশিগানের ‘ক্যাপিটাল ভবনে’ বন্দুক নিষিদ্ধ করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কথা থাকলেও আইনপ্রণেতারা ও মিশিগান ক্যাপিটাল কমিশন এই বিষয়ে আরও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন রয়েছে বলে কোনো সিদ্ধান্তে আসতে পারেননি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন