
আন্তর্জাতিক ডেস্কঃ করোনা সংক্রমণ শুরুর প্রায় সাড়ে চার মাসের মাথায় বিশ্বজুড়ে প্রায় তিন লাখ দুই হাজার আটশ ৮৮ জন মানুষের মৃত্যু হয়েছে। এই ভাইরাসটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন প্রায় ৪৫ লাখ ১৬ হাজার তিনশ ৮৫ জন।শুক্রবার (১৫ মে) আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারস থেকে এ তথ্য জানা গেছে।সংস্থাটির ওয়েবসাইটে দেখা যায়, বিশ্বে করোনা ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪৫ লাখ ১৬ হাজার তিনশ ৮৫ জন। এতে সংক্রমিত হয়ে এখন পর্যন্ত মারা গেছে ৩ লাখ দুই হাজার আটশ ৮৮ জন।বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, করোনা ভাইরাস সম্ভবত কখনোই পুরোপুরি নির্মূল হবে না; একে সঙ্গে নিয়েই বেঁচে থাকা শিখতে হবে মানবজাতিকে। অবশ্য একটি স্বস্তির খবর দিয়েছে ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি (ইউএমএ)। সংস্থাটি বলেছে, আগামী এক বছরের