News71.com
 International
 15 May 20, 12:41 PM
 335           
 0
 15 May 20, 12:41 PM

আমিরাতে অবৈধ প্রবাসীরা জরিমানা ছাড়াই নিজ দেশে ফিরতে পারবেন॥

আমিরাতে অবৈধ প্রবাসীরা জরিমানা ছাড়াই নিজ দেশে ফিরতে পারবেন॥

আন্তর্জাতিক ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতে থাকা অবৈধ প্রবাসীরা জরিমানা ছাড়াই নিজ নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ পাবেন। নতুন আদেশ অনুযায়ী আগামী ১৮ মে থেকে তিন মাসের মধ্যে দেশটিতে বসবাসরত অবৈধ প্রবাসীদের এই সুযোগ দেয়া হচ্ছে।বুধবার (১৩ মে) সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান এই ঘোষণা দেন। ঘোষণায় বলা হয় গত ১ মার্চের পূর্বে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তারা আগামী ৩ মাসের মধ্যে আমিরাত ত্যাগের সুবর্ণ সুযোগ গ্রহণ করতে পারবেন।রাষ্ট্রপতির এই আদেশটি সকল দেশের নাগরিকদের জন্য প্রযোজ্য হবে। এই সুযোগটি কাজে লাগিয়ে নিজ নিজ দেশে চলে গেলে আমিরাতের আইন অনুযায়ী পুনরায় বৈধভাবে আসার ক্ষেত্রে কোন বাঁধা থাকবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন