News71.com
 International
 15 May 20, 07:28 PM
 325           
 0
 15 May 20, 07:28 PM

উহানের সব নাগরিকের করোনা পরীক্ষা করবে সরকার॥

উহানের সব নাগরিকের করোনা পরীক্ষা করবে সরকার॥

আন্তর্জাতিক ডেস্কঃ বর্তমানে বিশ্বজুড়ে একটা নাম করোনাভাইরাস। এই মারণ ভাইরাসের প্রকোপে গোটা বিশ্ব যেন এখন মৃত্যুপুরি, লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে মৃতের সংখ্যা। চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে সর্বপ্রথম করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। সেই উহান শহরের ১১ মিলিয়ন নাগরিকের সবার করোনা পরীক্ষার ঘোষণা দেওয়া হয়েছে।প্রায় একমাস করোনা আক্রান্ত শূন্য থাকার পর নতুনভাবে ছয়জন সংক্রমণের জেরে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্বিতীয়বার করোনা সংক্রমণ ঠেকিয়ে চীনের অর্থনীতির চাকা সচল রাখতে উহানের সকল নাগরিককে পরীক্ষা করে দেখা হবে। এজন্য বিশাল সংখ্যক চিকিৎসক ও স্বাস্থ্যসেবাকর্মীর প্রয়োজন হয়ে পড়বে।তবে চীন কীভাবে এত সংখ্যক মানুষকে পরীক্ষার কিটের ব্যবস্থা করবে, সে ব্যাপারে অনেকেরই প্রশ্ন রয়েছে। এর আগে বেশ কিছু গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ১১ মিলিয়ন মানুষকে মাত্র ১০ দিনে পরীক্ষা করবে উহান। সম্প্রতি যাদের করোনা পরীক্ষা করা হয়েছে, তাদেরকে আবারো পরীক্ষা করে দেখা হবে।উহানে এখন পর্যন্ত প্রায় ৫০ হাজার মানুষ আক্রান্ত হয়েছে এবং মারা গেছে তিন হাজার আট শতাধিক। যেসব নাগরিকের মধ্যে করোনার লক্ষণ নেই কিন্তু ভাইরাস বহন করছে, তাদের চিহ্নিত করাই এভাবে পরীক্ষার মূল লক্ষ্য।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন