News71.com
 International
 15 May 20, 10:32 PM
 272           
 0
 15 May 20, 10:32 PM

অ্যাবট দিয়ে করোনা পরীক্ষা বিষয়ে সতর্ক করল মার্কিন ঔষধ প্রশাসন॥

অ্যাবট দিয়ে করোনা পরীক্ষা বিষয়ে সতর্ক করল মার্কিন ঔষধ প্রশাসন॥

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের অ্যাবট ল্যাবরেটরিজের তৈরি যন্ত্র দিয়ে কোভিড-১৯ পরীক্ষার ফল ভুল হওয়ার আশঙ্কা করে সতর্ক করেছে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। বৃহস্পতিবার (১৪ মে) এফডিএ বরাতে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ এ তথ্য জানিয়েছে।সংস্থাটি জানায়, অ্যাবট দিয়ে পরীক্ষার পর যাদের ফল নেগেটিভ এসেছে তাদের আবারও পরীক্ষা করানোর প্রয়োজন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও হোয়াইট হাউসের কর্মীদের করোনা পরীক্ষার জন্য দ্রুতগতির অ্যাবোট পদ্ধতি ব্যবহার করা হচ্ছিলো।সাম্প্রতিক কিছু গবেষণায় ইঙ্গিত দেয়া হয়েছে যে অ্যাবট কিট পরীক্ষার ফল ‘ফলস নেগেটিভ’ এসেছে। এ সপ্তাহে এনওয়াইইউ লানগোন হেলথ-এর গবেষণা প্রতিবেদনে দাবি করা হয়েছে, অ্যাবট পরীক্ষার প্রায় ৫০ শতাংশ ফল ‘ফলস নেগেটিভ’ এসেছে। ওই নমুনাগুলো নিয়ে অন্য পরীক্ষায় ফল পজিটিভ এসেছে। প্রতিক্রিয়ায় অ্যাবট দাবি করেছে, অন্য গবেষণার সঙ্গে এ গবেষণার ফল সামঞ্জস্যপূর্ণ নয়। এ গবেষণার নমুনার সংখ্যা খুব কম ছিল।গত মার্চে জরুরিভাবে করোনা সংক্রমণ পরীক্ষার ক্ষেত্রে অ্যাবট কিট ব্যবহারের অনুমোদন দেয় এফডিএ। তখন অ্যাবটের এক বিবৃতিতে দাবি করা হয়েছিল, এই যন্ত্রটি কোনও ব্যক্তি করোনা আক্রান্ত কিনা তা ৫ মিনিটেই জানিয়ে দেবে। আবার কারোর দেহে সংক্রমণের সম্ভাবনা না থাকলেও তা মাত্র ১৩ মিনিটের মধ্যেই জানিয়ে দিতে সক্ষম এটি। যুক্তরাষ্ট্রের বিভিন্ন হাসপাতালে এ পরীক্ষা পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। সম্প্রতি ট্রাম্পও অ্যাবট কিটের প্রশংসা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন