News71.com
 International
 15 May 20, 10:32 PM
 345           
 0
 15 May 20, 10:32 PM

প্রধানমন্ত্রী মোদির আর্থিক প্যাকেজকে ‘বিগ জিরো’ বলে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা॥

প্রধানমন্ত্রী মোদির আর্থিক প্যাকেজকে ‘বিগ জিরো’ বলে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা॥

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের অর্থনীতি সচল রাখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশাল আর্থিক প্যাকেজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশটিতে ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ২ হাজার ৫৫১ জন।করোনা মহামারি মোকাবিলায় চলতি সপ্তাহে ২০ লাখ কোটি রুপি আর্থিক প্যাকেজ ঘোষণা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই প্যাকেজে নিজস্বপণ্যের উৎপাদন এবং আন্তর্জাতিক বাজারে ভারতীয় পণ্যের বিস্তার বৃদ্ধির ওপর জোর দেয়া হয়।বুধবার সন্ধ্যায় পূর্ণাঙ্গ প্যাকেজ ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। তিনি জানান, প্যাকেজের বণ্টানে গুরুত্ব দেয়া হচ্ছে দেশীয় খাতকে।এদিকে মোদির বিশাল আর্থিক প্যাকেজকে ‘বিগ জিরো’ বলে কটাক্ষ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যগুলোর জন্য এই প্যাকেজে কিছুই নেই বলেও অভিযোগ করেন তিনি।এরমধ্যেই আগামী ৩০ জুন পর্যন্ত ভারতে বাতিল করা হয়েছে যাত্রীবাহী রেল চলাচল। তবে জরুরি প্রয়োজনে চলবে স্পেশাল ট্রেন সার্ভিস।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন