News71.com
 International
 16 May 20, 11:02 AM
 428           
 0
 16 May 20, 11:02 AM

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ॥ ভারতীয় উপকুলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আম্ফান’

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ॥ ভারতীয় উপকুলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আম্ফান’

আন্তর্জাতিক ডেস্কঃ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ দেখা দিয়েছে। এটি আগামী তিন-চার দিনের মধ্যে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হলে এর নাম দেওয়া হবে ‘আম্ফান’। গতকাল শুক্রবার (১৫ মে) দিনগত রাতে ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। স্বাম্ভব্য ঘূর্নিঝড়ের আশঙ্কায় ইতিমধ্যেই দেশটির ওড়িশা রাজ্যের ১২টি উপকূলীয় জেলায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। নিম্নচাপটি এখন বঙ্গোপসাগর ও আন্দামান সাগর এলাকায় অবস্থান করছে। এটি অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও পশ্চিমবঙ্গ অতিক্রম করবে আগামী চার-পাঁচ দিনের মধ্যে। নিন্মচাপটির প্রভাবে পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদনীপুরে হালকা, মাঝারি, কোথাও ভারী বর্ষণ হতে পারে। সঙ্গে উপকূলীয় অঞ্চল দিয়ে বয়ে যেতে পারে দমকা হাওয়া। ভারতীয় আবহওয়া অফিস ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি করেছে।বাংলাদেশের আবহাওয়া অফিসও নিম্নচাপের একই তথ্য দিয়েছে তাদের সবশেষ পূর্বাভাসে। নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে তার প্রভাব পড়তে পারে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলেও।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন