News71.com
 International
 16 May 20, 11:03 AM
 383           
 0
 16 May 20, 11:03 AM

ভ্যাকসিন আসুক না আসুক দেশকে স্বাভাবিক করা হবে॥মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

ভ্যাকসিন আসুক না আসুক দেশকে স্বাভাবিক করা হবে॥মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কঃ মহামারী করোনাভাইরাসে সবচেয়ে বড় বিপর্যস্ত দেশ হওয়া সত্ত্বেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন প্রাণঘাতী এই ভাইরাসের প্রতিষেধক আসুক আর না আসুক দেশকে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরিয়ে আনা হবে। শুক্রবার (১৫ মে) হোয়াইট হাউস থেকে এ ঘোষণা দেন তিনি। খবর মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।ভ্যাকসিন তৈরির গতি বৃদ্ধির জন্য নতুন নেতৃত্বের ঘোষণা দিয়ে ট্রাম্প প্রেস ব্রিফিংয়ে বলেন, আমি একটা বিষয় সবাইকে স্পষ্ট করতে চাই। আর এটা খুব গুরুত্বপূর্ণও। ভ্যাকসিন আসুক কিংবা না আসুক আমরা স্বাভাবিক অবস্থায় ফিরবো এবং আমরা এর প্রক্রিয়া শুরু করে দিয়েছি।হোয়াইট হাউসের রোজ গার্ডেনে করোনা নিয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি আরো বলেন, আরও অনেক ক্ষেত্রে কিন্তু ভ্যাকসিন তৈরি হয়নি এবং ভাইরাস কিংবা ফ্লু আসবেই, আপনাকে এর বিরুদ্ধে লড়াই করেই চলতে হবে। এসময় তিনি সব কিছু স্বাভাবিক করার ওপর জোরারোপ করেছেন

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন