
আন্তর্জাতিক ডেস্কঃ ইতালির ভেনিস শহরে শিল্প অঞ্চলের একটি রাসায়নিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুইজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার ওই বিস্ফোরণটির ভিডিও ফুটেজে কয়েক কিলোমিটার দূরে থেকেও ঘন কালো ধোঁয়া মেঘ পর্যন্ত উঠতে দেখা যায়। রয়টার্স জানায়, একটি রাসায়নিক প্লান্টের বিস্ফোরণে দুই জন শ্রমিক আহত হয়েছে। বিস্ফোরণের সময় আগুনের শিখা ও কালো ধোঁয়া আকাশে উঠে যায়। এসময় স্থানীয় বাসিন্দাদের ঘরের ভিতরে থাকতে এবং দরজা এবং জানালাগুলি বন্ধ রাখার অনুরোধ জানায় কর্তৃপক্ষ।
দেশটির নাগরিক সুরক্ষা বিভাগের কর্মকর্তা জিয়ানপাওলো বোটাচিন বলেন, পোর্তো মারঘেরা অঞ্চলের ওই বিস্ফোরণে দুইজন শ্রমিক গুরুতর পুড়ে যায়। খবরে বলা হয়, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের পাশাপাশি পরিবেশ সংস্থা এআরপিএভির প্রতিনিধিরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। বোটাচিন এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, এই মুহূর্তে এলাকাটিকে ব্লক করে রাখা হয়েছে। যার ফলে আগুন কোম্পানিটির বাইরে আসতে পারবে না।