News71.com
 International
 16 May 20, 11:56 AM
 342           
 0
 16 May 20, 11:56 AM

দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ॥ ভারতে সড়ক দুর্ঘটনায় ২১ অভিবাসী শ্রমিক নিহত  

দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ॥ ভারতে সড়ক দুর্ঘটনায় ২১ অভিবাসী শ্রমিক নিহত   

আন্তর্জাতিক ডেস্কঃ লকডাউনের মধ্যে ভারতের উত্তর প্রদেশের অরাইয়ায় ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন অভিবাসী শ্রমিক নিহত হয়েছেন। আজ শনিবার (১৬ মে) সকালে এ ঘটনা ঘটে । এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। ট্রাকটি রাজস্থান থেকে উত্তর প্রদেশে যাচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা যায়। দুদিন আগেও আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় মারা যান দেশটির ১৪ অভিবাসী শ্রমিক ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন