
আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এমন পরিস্থিতিতে দায়িত্ব গ্রহণের এক মাসেরও কম সময়ের মাথায় পদত্যাগ করলেন ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী নেলসন তেইচ। গতকাল শুক্রবার তিনি তার পদত্যাগপত্র মন্ত্রণালয়ে জমা দেন । মূলত ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর করোনা নিয়ে খামখেয়ালিপনার বিরুদ্ধে অবস্থান নিয়ে সুবিধা করতে না পারার কারণেই সরে দাঁড়িয়েছেন তিনি। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তার পদত্যাগের বিস্তারিত জানাবেন। এর আগে প্রেসিডেন্টের সঙ্গে করোনা নিয়ে বিরোধিতা করায় ১৬ এপ্রিল স্বাস্থ্যমন্ত্রী লুইস হেনরিক মানদেত্তা বরখাস্ত হয়েছিলেন ।