
আন্তর্জাতিক ডেস্কঃ করোনাকালে বিভিন্ন সময় বিজ্ঞানী ও গবেষকরা নতুন নতুন তথ্য তুলে ধরছেন বিশ্ববাসীর কাছে। তাদের কথার আশার বুক বাধতে চাইছেন বিশ্ববাসী। তেমন এক আশার কথা শোনালেন একদল বিজ্ঞানী।করোনার নতুন একটি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল খুব শিগগির মানুষের ওপর শুরু করতে যাচ্ছেন একদল বিজ্ঞানী। চমকপ্রদ ব্যাপার হলো, এই ভ্যাকসিন ইনজেকশন (টিকা) হিসেবে নিতে হবে না, বরং ট্যাবলেট হিসেবে খেতে হবে।ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোর বায়োটেকনোলজি কোম্পানি ভ্যাক্সার্টের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. শন টাকার জানান, তার কোম্পানি বেশ কয়েকটি ভ্যাকসিন ট্যাবলেট নিয়ে ট্রায়াল চালাচ্ছে, যা জুলায়েই প্রথম দিকে মানুষের ওপর শুরু করা হতে পারে।মেইল অনলাইনকে তিনি বলেন, আমার আশা আমরা এবং অন্যান্যরা ভ্যাকসিনের পর্যাপ্ত পরিমাণ উপাদান তৈরি করতে সক্ষম হবো। এ বছরের শেষের দিকে থেকে শুরু করে আগামী বছরের প্রথম দিকের মধ্যে লাল লাখ ডোজ দেওয়া সম্ভব হবে। আমরা প্রত্যাশা করি, একটি ভ্যাকসিন সলিউশ্যনের ফলে লকডাউন খোলার সুযোগ হবে এবং মানুষজন আবার বাইরে বের হতে পারবে।ডা. টাকার জানান, ভ্যাক্সার্টে বর্তমানে করোনাভাইরাসের বেশ কয়েকটি ভ্যাকসিন নিয়ে পরীক্ষা চলমান রয়েছে।