News71.com
 International
 16 May 20, 07:47 PM
 318           
 0
 16 May 20, 07:47 PM

করোনায় রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় রেকর্ড মৃত্যু॥

করোনায় রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় রেকর্ড মৃত্যু॥

আন্তর্জাতিক ডেস্কঃ মহামারি করোনায় গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় দুই সপ্তাহের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্তের খবর পাওয়া গেছে। একই সঙ্গে মৃত্যুর রেকর্ড হয়েছে বলে জানিয়েছে সংস্থা এএফপি।শনিবার (১৬ মে) রাশিয়ার স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে ১১৯ জনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫৩৭ জনে। এই সময়ে সংক্রমিত হয়েছেন ৯ হাজার ২০০ জন। মোট আক্রান্ত দাঁড়িয়েছে ২ লাখ ৭২ হাজার ৪৩ জন, যা বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ।রাশিয়ায় আক্রান্তের অর্ধেকই মস্কোর। রাজধানীতে কত মানুষ আক্রান্ত হয়েছে তা জানতে সেখানে শুক্রবার অধিবাসীদের ‘ফ্রি’ অ্যান্টিবডি টেস্টের ঘোষণা দিয়েছেন মেয়র সের্গেই সবইয়ানিন।রাশিয়ায় মন্ত্রী এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারাও একের পর এক করোনা আক্রান্ত হচ্ছেন। প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ দেশটির চার মন্ত্রী এ ভাইরাসের কবলে পড়েছেন বলে খবর এসেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন