
আন্তর্জাতিক ডেস্কঃ এখনো আবিস্কার হয়নি করোনার সুনিশ্চিত প্রতিষেধক। সম্ভাব্য ভ্যাকসিন তৈরিতে কাজ করে যাচ্ছে উন্নত বিশ্বের দেশগুলো। এমনই পরিস্থিতিতে করোনার ভ্যাকসিন আসলে 'প্যাটেন্টশিপ' এর পরোয়া না করে তা বিনামূল্যে বিতরণের আহ্বান জানিয়েছে ১৪০ দেশের প্রধানরা। বিশ্বের ১৪০ জনেরও বেশি সাবেক ও বর্তমান রাষ্ট্রনেতার স্বাক্ষরিত এক চিঠিতে বৃহস্পতিবার এ আহ্বান জানানো হয়েছে। এই নেতাদের মধ্যে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানসহ আছেন অনেকেই। ঐ চিঠিতে বলা হয়, ‘যখনই একটি নিরাপদ ও কার্যকরী ভ্যাকসিন পাওয়া যাবে তখনই তা দ্রুত ও বেশি পরিমাণে উৎপাদন করে বিশ্বজুড়ে তা ছড়িয়ে দেওয়ার জন্য সরকার ও আন্তর্জাতিক অংশীদারদের ঐক্যবদ্ধ হতে হবে। এছাড়া বিনামূল্যে সব দেশের সবার জন্য এটা সহজলভ্য করতে হবে বলেই ওই চিঠিতে দাবি জানানো হয়।বিশ্বনেতারা মনে করেন ভ্যাকসিন যদি আবিস্কার হয়ই তবে সেই ভ্যাকসিনের প্যাটেন্ট থাকা যাবে না।