News71.com
 International
 17 May 20, 12:54 PM
 359           
 0
 17 May 20, 12:54 PM

পাকিস্তানের অভ্যন্তরীণ রুটে উড়োজাহাজ চলাচল শুরু॥

পাকিস্তানের অভ্যন্তরীণ রুটে উড়োজাহাজ চলাচল শুরু॥

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারিতে বন্ধ থাকার প্রায় দুই মাস পরে পাকিস্তানের অভ্যন্তরীণ রুটে উড়োজাহাজ চলাচল শুরু হয়েছে। গতকাল শনিবার (১৬ মে) এ উড়োজাহাজ চলাচল শুরু হয়। তবে আগামী ৩১ মে পর্যন্ত আন্তর্জাতিক রুটে উড়োজাহাজ চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। করোনা সংক্রামণ ঠেকাতে যাত্রীদের জন্য মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখতে উড়োজাহাজের ভেতরে আসন খালি রাখার জন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। দেশটির গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়, পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ ৮৪ জন যাত্রী নিয়ে করাচি থেকে লাহোরে যাত্রা শুরু করে। এছাড়া লাহোর ও ইসলামাবাদে বেসরকারি বিমান সংস্থার উড়োজাহাজও চলাচল শুরু হয়।

বড় শহরগুলির মধ্যে যোগাযোগ নির্বিঘ্ন করতে পাঁচটি প্রধান বিমানবন্দর ইসলামাবাদ, করাচি, লাহোর, পেশোয়ার এবং কোয়েটা থেকে সীমিত আকারে অভ্যন্তরীণ উড়োজাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে বলে দেশটির এভিয়েশন বিভাগ থেকে জানানো হয়েছে। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস মহামারিতে এ পর্যন্ত দেশটিতে ৩৮ হাজার জন আক্রান্ত হয়েছেন এবং ৮৩৪ জন মৃত্যুবরণ করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন