News71.com
 International
 17 May 20, 07:20 PM
 304           
 0
 17 May 20, 07:20 PM

রেস্তোরাঁয় বসার জায়গা নেই॥ ফিরিয়ে দিল নিজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডাকে  

রেস্তোরাঁয় বসার জায়গা নেই॥ ফিরিয়ে দিল নিজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডাকে   

আন্তর্জাতিক ডেস্কঃ করোনাভাইরাসের মহামারীর মধ্যে গত বৃহস্পতিবার লকডাউন আরও শিথিল করেছে নিউজিল্যান্ড। সংক্রমণ ও মৃত্যু একেবারেই কমে যাওয়ায় লকডাউন নেমে গেছে দ্বিতীয় স্তরে। এদিকে, দেশটিতে করোনা মহামারী নিয়ন্ত্রণে আসার পর এই সপ্তাহে চালু হয়েছে রেস্তোরাঁ। কিন্তু সামাজিক দূরত্বের নির্দেশনার কারণে সীমিত সংখ্যক লোককে তারা ঢুকতে দিচ্ছে । আর তাই বসার আসন ফাঁকা না থাকায় রাজধানী ওয়েলিংটনের একটি রেস্তোরাঁ ফিরিয়ে দিল প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্নকে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের জেরে নিউজিল্যান্ডে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সেখানে সবার জন্য বিধিনিষেধ সমান। এমনকি প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্নের জন্যও একই নিয়ম। তাই রেস্তোরাঁ থেকে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে ফিরিয়ে দেয়া হলো। রেস্তোরাঁটির নাম অলিভ বলে জানা গেছে ।

জানাগেছে গত শনিবার সকালে বাগদত্ত ক্লার্ক গেফোর্ডকে নিয়ে ওই রেস্তোরাঁয় গিয়েছিলেন প্রধানমন্ত্রী আর্ডার্ন। সেখানেই ঘটলো অবিশ্বাস্য ঘটনা। বসার জায়গা না থাকায় রেস্তোরাঁর দরজা থেকেই তাকে ফিরিয়ে দেন এক কর্মী। সেখানে খাবার খেতে যাওয়া জোয়ি নামের একজন টুইটারে লিখেছেন, জেসিন্ডা আর্ডার্ন এইমাত্র অলিভে প্রবেশের চেষ্টা করছিলেন এবং জায়গা না থাকায় তাকে ফিরে যেতে হলো। ’ টুইট বার্তায় জেসিন্ডার সঙ্গী ক্লার্ক গেফোর্ড পাল্টা মন্তব্যে করেছেন, এসবের জন্য আমাকেই দায় নিতে হচ্ছে। আমি ঠিকভাবে সবকিছু আয়োজন করতে পারিনি এবং অন্য কোথাও বুক করিনি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন