
আন্তর্জাতিক ডেস্কঃ সিঙ্গাপুরে নতুন করে আরো ৬৮২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। যাদের মধ্যে মাত্র ৪ জন স্থানীয় নাগরিক। বাকি সবাই প্রবাসী।স্থানীয় কর্তৃপক্ষের বরাতে আরব নিউজের খবরে বলা হয়েছে, রোববার (১৭ মে) দুপুর পর্যন্ত দেশটিতে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ২৮ হাজার ৩৮ জন। এর অধিকাংশই প্রবাসী শ্রমিক।সিঙ্গাপুরের স্থায়ী বাসিন্দাদের মধ্যে করোনা সংক্রমণ অনেক কম। মূলত প্রাবসী শ্রমিকরা ডরমিটরিগুলোতে গাদাগাদি করে থাকায় সেখানে সংক্রমণ দ্রুত এবং ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে।তবে দেশটিতে মৃত্যু হার বেশ কম। নতুন করে কেউ মারা যাবার খবর পাওয়া যায়নি সেখানে। এখন পর্যন্ত মোট ২২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সুস্থ হয়ে এরিমধ্যে ঘরে ফিরেছে ৮ হাজার ৩৪২ জন। ছোট্ট দেশটিতে পরীক্ষা করা হয়েছে প্রায় আড়াই লাখ মানুষকে।