
আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাফিলতির কারণেই নোভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) মহামারি আজ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। গতকাল সোমবার (১৮ মে) ডব্লিউএইচও’র গভর্নিং বডির বৈঠকে মার্কিন স্বাস্থ্যমন্ত্রী অ্যালেক্স আজার এ অভিযোগ করেন।লতিনি বলেন, সংস্থাটি (ডব্লিউএইচও) ভাইরাস সম্পর্কে বিশ্বের জন্য প্রয়োজনীয় তথ্য যোগাড়ে ব্যর্থ হয়েছে। খবর বিবিসি ও আলজাজিরার।করোনা মোকাবিলায় নিজ সংস্থার ভূমিকা পর্যালোচনায় সম্মত হয়েছেন বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেবরিয়াসুস। একটি স্বাধীন মূল্যায়নের মাধ্যমে এই পর্যালোচনায় রাজি হয়েছেন তিনি।বিশ্ব স্বাস্থ্যসংস্থা ১৯৪টি সদস্য দেশ নিয়ে গতকাল সোমবার থেকে শুরু হয়েছে দু'দিনের বার্ষিক বিশ্ব স্বাস্থ্য অধিবেশন (ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি)।করোনা মহামারি নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই সংস্থাটির ভূমিকা পর্যালোচনায় ভার্চুয়াল বৈঠকের মধ্য দিয়ে এবারের ৭৩তম অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে।