
আন্তর্জাতিক ডেস্কঃ ফ্রান্সে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় আবারো বন্ধ ঘোষণা করা হয়েছে বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান। দেশটিতে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ২৮ হাজারের বেশি মানুষ।১১ মে খুলে দেয়া হয়েছে ফ্রান্সের শিক্ষাপ্রতিষ্ঠান। তবে করোনার উপসর্গ আবার দেখা দেয়ায় ৭০টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।এদিকে লকডাউন তুলে দেয়ায় চুরি ও ছিনতাই বেড়েছে অনেক বেশি। প্রবাসী বাংলাদেশিরাও চুরি ও ছিনতাইয়ের শিকার হয়েছেন।করোনার মধ্যে শিশুরা বিরল কাওয়াসাকি রোগে আক্রান্ত হচ্ছে। এতে আতঙ্ক যেন কাটছেই না।