News71.com
 International
 19 May 20, 11:55 AM
 307           
 0
 19 May 20, 11:55 AM

স্বস্ত্রীক করোনায় আক্রান্ত হলেন দক্ষিণ সুদানের ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাশার॥  

স্বস্ত্রীক করোনায় আক্রান্ত হলেন দক্ষিণ সুদানের ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাশার॥   

আন্তর্জাতিক ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত হলেন দক্ষিণ সুদানের প্রথম ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাশার। তার স্ত্রী অ্যাঞ্জেলিনা টেনিও করোনায় আক্রান্ত হয়েছেন। উল্লেখ্য ভাইস প্রেসিডেন্টের স্ত্রী টেনি দেশটির একজন প্রতিরক্ষামন্ত্রী । মন্ত্রীর কার্যালয়ের ‘একাধিক স্টাফ ও দেহরক্ষীর’ কোভিড-১৯ টেস্টে পজিটিভ এসেছে। মার্শার এক বার্তায় বলেছেন, নিজের বাসায় ১৪ দিন আইসোলেশনে থাকবেন তিনি। এখন পর্যন্ত দক্ষিণ সুদানে ৩৪৭ জন করোনায় আক্রান্ত ও ৬জনের মৃত্যু হয়েছে ।

গত সপ্তাহে কর্তৃপক্ষ জানায়, রাজধানী জুবার একটি ক্যাম্পের বাইরে দুজনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। ক্যাম্পগুলোতে হাজার হাজার লোক থাকায় মানবাধিকার সংস্থাগুলো করোনা মহামারীর বিপর্যয়ের আশঙ্কা করে। সামাজিক দূরত্ব মেনে চলা ও নিয়মিত হাত ধোয়া সেখানে কঠিন বলে জানায় তারা ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন