News71.com
 International
 19 May 20, 12:30 PM
 318           
 0
 19 May 20, 12:30 PM

করোনার মধ্যেই চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমিকম্প॥ নিহত ৪, আহত ২৩  

করোনার মধ্যেই চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমিকম্প॥ নিহত ৪, আহত ২৩   

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা আতঙ্কের মধ্যেই চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশে ভূমিকম্পে কমপক্ষে ৪ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন ২৩ জন। এছাড়াও ব্যাপক ক্ষয় ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আজ মঙ্গলবার স্থানীয় সরকারের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে । সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সন্ধ্যায় রিখটারস্কেলে ৫.০ মাত্রার ভূমিকম্প আঘাত হানে ইউনান প্রদেশের ঝাওতোং শহরে। শহরটিতে প্রায় ৬০ লাখ মানুষ বসবাস করে । চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়, ভূমিকম্পের পর দমকল বাহিনীর কর্মীদের দিয়ে উদ্ধার কাজ চালানো হচ্ছে। চীন একটি ভূমিকম্প প্রবণ দেশ। ২০০৮ সালে চীনের সিচুয়ানে রিখটারস্কেলে ৭.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর প্রায় ৮৭ হাজার মানুষ মারা গিয়েছিলেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন