News71.com
 International
 19 May 20, 10:43 PM
 336           
 0
 19 May 20, 10:43 PM

অ্যামাজনের গহীন জঙ্গলেও করোনার ভয়াল থাবা॥

অ্যামাজনের গহীন জঙ্গলেও করোনার ভয়াল থাবা॥

আন্তর্জাতিক ডেস্কঃ পৃথিবীর ফুসফুসখ্যাত আমাজন রেইন ফরেস্টে বসবাসরত বিভিন্ন আদিবাসী গোষ্ঠিসমূহের মধ্যে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার খবর পাওয়া যাচ্ছে। দিন দিন তা উদ্বেগজনক হারে বাড়ছে। ব্রাজিল সরকারের আদিবাসী স্বাস্থ্যসেবা সংস্থা সেসাই সোমবার জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কমপক্ষে ২৩ আদিবাসীর মৃত্যু হয়েছে। এসব অধিবাসীরা আমাজানের প্রত্যন্ত অঞ্চলে বাস করে। মৃত ২৩ আদিবাসীর মধ্যে ১১ জন কলম্বিয়া এবং পেরুর সীমান্ত অ্যামাজন নদীর উপরের অংশের বাসিন্দা। রয়টার্স’এর এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে আরো বলা হয়, ব্রাজিলের অ্যামাজন রেইন ফরেস্টের দূরবর্তী অঞ্চলে আদিবাসীদের মধ্যে ভাইরাসটি এত দ্রুত ছড়িয়ে পড়েছে যে চিকিৎসকরা এখন এ বিশাল অঞ্চলের একমাত্র নিবিড় পরিচর্যা ইউনিটে বিমানের মাধ্যমে গুরুতর আক্রান্ত কোভিড-১৯ রোগীদের সরিয়ে নিচ্ছেন। অ্যামাজন রাজ্যের মেডিভ্যাক প্লেনে কাজ করা শিশু বিশেষজ্ঞ অ্যাডসন সান্টোস রডরিগজ বলেছেন, ‘কোভিড -১৯ রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে। আমরা নদী পেরিয়ে প্লেনে করে তাদেরকে আনছি। তাদের জীবন বাঁচানোর এটাই শেষ সুযোগ।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন