News71.com
 International
 20 May 20, 11:25 AM
 292           
 0
 20 May 20, 11:25 AM

আফগানিস্তানের মসজিদে বন্দুক হামলা॥নিহত ৭ আহত ৫  

আফগানিস্তানের মসজিদে বন্দুক হামলা॥নিহত ৭ আহত ৫   

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের পারওয়ান প্রদেশের রাজধানী চারেকারের একটি মসজিদে বন্দুক হামলায় কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যার এই ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন। কর্মকর্তাদের বরাত দিয়ে এমনটি জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম । এই হামলার বিষয়ে পারওয়ান প্রদেশের পুলিশ প্রধান হারুন মুবারেজ বলেন, ইফতারের পর মাগরিবের নামাজের সময় মসজিদে প্রার্থনারত মুসল্লিদের ওপর হামলা চালায় হামলাকারীরা। হামলাকারীরা হামলার পর পালিয়ে গেছে। এই হামলায় দায় এখন পর্যন্ত কেউ স্বীকারে করেনি। তবে এই হামলার জন্য তালেবানদের দায়ি করছে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন