News71.com
 International
 20 May 20, 07:17 PM
 385           
 0
 20 May 20, 07:17 PM

কাশ্মীরে রাতভর গোলাগুলি॥ সহযোগীসহ হিজবুল কমান্ডার নিহত

কাশ্মীরে রাতভর গোলাগুলি॥ সহযোগীসহ হিজবুল কমান্ডার নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতীয় কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সাথে বিচ্ছিন্নতাবাদী সংগঠন হিজবুল মুজাহিদিনের সদস্যদের সারা রাত গোলাগুলি হয়েছে। এসময় এক সহযোগীসহ সংগঠনটির শীর্ষ কমান্ডার জুনাইদ আশরাফ সেহরাই নিহত হয়েছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস এক সংবাদে এ তথ্য জানিয়েছেন। তারা জানায়, গতকাল ১৯ মে, মঙ্গলবার কাশ্মীরের রাজধানী শ্রীনগরের কাছাকাছি এলাকায় প্রায় সারারাত ধরে চলে গোলাগুলি। টানা ১২ ঘণ্টার বন্দুকযুদ্ধে জুনাইদ আশরাফ ও তার এক সহযোগী নিহত হন।

দেশটির আধাসামরিক বাহিনীর মুখপাত্র পংকজ সিং জানান, শ্রীনগরের পাশের নাওয়াকদাল এলাকায় এক সহযোগীসহ অবস্থান নিয়েছিলেন জুনায়েদ আশরাফ। এ সংবাদ পেয়ে নিরাপত্তা বাহিনী ওই এলাকা ঘিরে ফেলে। এরপর টানা ১২ ঘণ্টার অভিযানের একপর্যায়ে তারা দুজনেই নিহত হন। শ্রীনগরের বাঘাত বারুজুল্লার বাসিন্দা জুনাইদ আশরাফ সেহরাই স্থানীয় শীর্ষ বিচ্ছিন্নতাবাদী নেতা মোহাম্মদ আশরাফ সেহরাইয়ের ছেলে। হিজবুল মুজাহিদিনের দ্বিতীয় সর্বোচ্চ পদধারী নেতা জুনাইদ কাশ্মীরের প্রথম সারির বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর ২০১৮ সালে হিজবুল মুজাহিদিনে যোগ দেন।

কাশ্মীরের আইজিপি বিজয় কুমার ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘আজ আমরা শতভাগ সফল। জুম্মু-কাশ্মীর পুলিশ এবং আধা সামরিক বাহিনীর (সিআরপিএফ) যৌথ অভিযানে এ সফলতা এসেছে।’ এদিকে অভিযানের সময় সিআরপিএফ এবং জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ বাহিনীর বিস্ফোরণে আশপাশের পাঁচটি বাড়ি গুঁড়িয়ে দেয়া হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। এছাড়াও জুনায়েদ হত্যার সংবাদ ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা রাস্তায় নেমে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় নিরাপত্তা বাহিনীও কাঁদানে গ্যাস ও শটগান ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন