News71.com
 International
 20 May 20, 07:19 PM
 319           
 0
 20 May 20, 07:19 PM

করোনায় ক্ষতি কাটিয়ে উঠতে এশিয়ার উন্নয়নশীল দেশ থেকে বিনিয়োগ প্রত্যাহার করছেন বিদেশিরা॥

করোনায় ক্ষতি কাটিয়ে উঠতে এশিয়ার উন্নয়নশীল দেশ থেকে বিনিয়োগ প্রত্যাহার করছেন বিদেশিরা॥

আন্তর্জাতিক ডেস্কঃ করোনাভাইরাস মহামারির কারণে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা তৈরি হওয়ায় এশিয়ার উন্নয়নশীল দেশগুলো থেকে ২ হাজার ৬০০ কোটি ডলারের বিনিয়োগ প্রত্যাহার করে নিয়েছেন বিদেশিরা। সবচেয়ে বেশি বিনিয়োগ প্রত্যাহার হয়েছে প্রতিবেশী দেশ ভারত থেকে ১ হাজার ৬০০ কোটি ডলার। মার্কিন কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের (সিআরএস) ‘বৈশ্বিক অর্থনীতিতে কোভিড–১৯ এর প্রভাব’ শীর্ষক সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে বলে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়। এর ফলে এশিয়ার এসব দেশে বড় ধরনের অর্থনৈতিক মন্দার আশঙ্কা করছে সিআরএস।

বিনিয়োগ প্রত্যাহার করে নেওয়ার অন্যতম বড় কারণ হলো, ধনী দেশগুলোর নিজেরাই এই মহামারির সময় রয়েছে অর্থ–সংকটে। মহামারি মোকাবিলায় অনেক দেশ বড় অঙ্কের সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে, যা তাদের অর্থনীতিকে একরকম চাপের মুখে ফেলছে। প্রতিবেদনে বলা হয়, ইউরোপের বিভিন্ন দেশ যেমন জার্মানি, ফ্রান্স, স্পেন, ইতালি এবং যুক্তরাজ্যের ৩ কোটির বেশি মানুষ রাষ্ট্রীয় সহায়তার জন্য আবেদন করেছেন। চলতি বছরের প্রথম প্রান্তিকে ইউরোজোনের অর্থনীতি ৩ দশমিক ৮ শতাংশ সংকুচিত হয়েছে। ১৯৯৫ সালের পর যা সর্বনিম্ন। করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় লকডাউন জারির ফলে কর্মসংস্থান হারিয়েছে বহু মানুষ। এপ্রিলে যুক্তরাজ্যে বেকার ভাতা আবেদনকারীর সংখ্যা সাড়ে ৮ লাখ থেকে বেড়ে ২০ লাখে পৌঁছেছে। নাজুক অবস্থায় আছে যুক্তরাষ্ট্রও।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন