News71.com
 International
 21 May 20, 11:56 AM
 407           
 0
 21 May 20, 11:56 AM

ভেন্টিলেটর ক্রয় নিয়ে দুর্নীতির দায়ে বলিভিয়ার স্বাস্থ্যমন্ত্রী মার্সেলো নাভাজাস গ্রেফতার॥  

ভেন্টিলেটর ক্রয় নিয়ে দুর্নীতির দায়ে বলিভিয়ার স্বাস্থ্যমন্ত্রী মার্সেলো নাভাজাস গ্রেফতার॥   

নিউজ ডেস্কঃ স্বাস্থ্যমন্ত্রী গ্রেফতারের খবরে রাজধানী লাপাজের একটি থানায় অপেক্ষা করছেন সাংবাদিকরা। ভেন্টিলেটর ক্রয় নিয়ে দুর্নীতির অভিযোগে বলিভিয়ার স্বাস্থ্যমন্ত্রী মার্সেলো নাভাজাসকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার বলিভিয়ার বিশেষ বাহিনীর প্রধান কর্নেল ইভান রোজাস এ ঘোষণা দিয়েছেন ।গ্রেফতার হওয়ার পর মার্সেলো নাভাজাসকে স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকেও অপসারণ করা হয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। করোনাভাইরাস মোকাবেলায় স্প্যানিশ একটি কোম্পানি থেকে ২ মিলিয়ন ডলার ব্যয়ে ১৭০টি ভেন্টিলেটর ক্রয় করেছিল বলিভিয়া। ইন্টার-আমেরিকান ডেভেলপমেন্টের তহবিলের টাকা দিয়ে ওই ভেন্টিলেটরগুলো ক্রয় করা হয় বলে জানিয়েছেন দেশটির অন্তর্বতীকালীন প্রেসিডেন্ট জিয়ানিন আনেজ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন