News71.com
 International
 21 May 20, 01:23 PM
 421           
 0
 21 May 20, 01:23 PM

পাকিস্তানে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা হাজার ছাড়াল॥  

পাকিস্তানে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা হাজার ছাড়াল॥   

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা্র ঝুঁকি উপেক্ষা করে ঈদ উপলক্ষে কেনাকাটায় ব্যস্ত পাকিস্তানের নাগরিকরা। গত ২৪ ঘণ্টায় পাকিস্তানে করোনা ভাইরাসে নতুন করে ৪০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে এ পর্যন্ত করোনার মারা গেছেন ১ হাজার ১৭ জন। পাকিস্তানে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার মানুষ ।করোনায় আক্রান্ত ও মৃত্যু ক্রমশ বৃদ্ধি পেলেও পাকিস্তানে শিথিল করা হয়েছে লকডাউন। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে পাকিস্তানে মার্কেট এবং অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানও খুলে দেয়া হয়েছে। এদিকে গত সোমবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটির দিনেও মার্কেট খোলা রাখার আদেশ দিয়েছেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন