News71.com
 International
 22 May 20, 12:08 PM
 350           
 0
 22 May 20, 12:08 PM

করোনা আতঙ্কের মধ্যেই দক্ষিণ সুদানে সাম্প্রদায়িক সহিংতা॥নিহত ৩০০

করোনা আতঙ্কের মধ্যেই দক্ষিণ সুদানে সাম্প্রদায়িক সহিংতা॥নিহত ৩০০

আন্তর্জাতিক ডেস্কঃ করোনাভাইরাসের মধ্যে দক্ষিণ সুদানে ভয়াবহ সাম্প্রদায়িক সহিংতার ঘটনা ঘটেছে। এতে ৩০০ মানুষ নিহত হয়েছে। শত শত ঘরবাড়ি ধ্বংস ও নারীদের অপহরণ এবং গবাদি পশু লুটপাটের ঘটনা ঘটেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বৃহস্পতিবার (২১ মে) এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন। খবরে বলা হয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে দক্ষিণ সুদানের ছয় বছরের গৃহযুদ্ধের অবসানে একটি শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়। কিন্তু তারপরও দেশটিতে বেশ কয়েকবার আন্তঃসাম্প্রদায়িক সংঘাতের ঘটনা ঘটে।

সর্বশেষ গত শনিবার দক্ষিণ সুদানের জংলেই রাজ্যে আন্তঃসাম্প্রদায়িক সংঘাতে তিনশ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন দাতব্য কর্মীও আছেন। ফেব্রুয়ারির পর থেকে এখন পর্যন্ত এ ধরনের সংঘাতে দেশটিতে প্রায় ৮০০ মানুষের প্রাণহানি ঘটেছে। শনিবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলের পাইরি শহরে সংঘাত ছড়িয়ে পড়ে। ওইদিন এই এলাকার মহিষ পালক ও খামারের শ্রমিকদের মধ্যে সংঘাত শুরু হয়। এতে হাজার হাজার মানুষ এলাকা ছেড়ে অন্যত্র পালিয়ে যেতে বাধ্য হন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন