News71.com
 International
 22 May 20, 12:13 PM
 357           
 0
 22 May 20, 12:13 PM

অবশেষে মাস্ক পরলেন ডোনাল্ড ট্রাম্প॥ তবে দেখালেন না গণমাধ্যমকে  

অবশেষে মাস্ক পরলেন ডোনাল্ড ট্রাম্প॥ তবে দেখালেন না গণমাধ্যমকে   

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা ভাইরাস প্রকোপের মধ্যেও মাস্ক পরায় অনীহা ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তবে গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের মিশিগানে একটি গাড়ি ফ্যাক্টরি পরিদর্শনের সময় মাস্ক পরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে গণমাধ্যমের সামনে আসার আগেই আবার সেই মাস্ক খুলে ফেলেছেন তিনি । এ নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে ট্রাম্প বলেন, আমি চাই না আমার মাস্ক পরা দেখে গণমাধ্যম কর্মীরা আনন্দিত হোক। যদিও মিশিগানের অ্যাটর্নি জেনারেল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহ্বান জানিয়েছিলেন। তবে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন যে তার স্বাস্থ্যবিধি মেনে চলার প্রয়োজন নেই কারণ সে নিয়মিত করোনা পরীক্ষা করান ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন