News71.com
 International
 23 May 20, 10:31 AM
 279           
 0
 23 May 20, 10:31 AM

করোনা মহামারির প্রার্দুভাবে যুক্তরাষ্ট্রে বেকারের সংখ্যা বেড়ে ৩ কোটি ৮৬ লাখ॥

করোনা মহামারির প্রার্দুভাবে যুক্তরাষ্ট্রে বেকারের সংখ্যা বেড়ে ৩ কোটি ৮৬ লাখ॥

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা মহামারির প্রভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে বেড়েই চলেছে বেকারভাতা আবেদনকারীর সংখ্যা। এক সপ্তাহের ব্যবধানে দেশটিতে নতুন করে ২৪ লাখ কর্মহীন মানুষ বেকারভাতার আবেদন করেছেন। এর ফলে মার্চের মাঝামাঝি থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত বেকারভাতা আবেদনকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৮৬ লাখ। বিসিসির সংবাদ অনুযায়ী, করোনা পরিস্থিতির আগে দেশটিতে ফেব্রুয়ারি মাসে বেকারত্বের হার ছিল সাড়ে ৩ শতাংশ। যা গত ৫০ বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু করোনার প্রভাবে লকডাউনের কারণে বেকারত্বের হার দাঁড়িয়েছে ১৪ দশমিক ৭ শতাংশ। করোনার কারণে লকডাউন জারি হওয়ায় যুক্তরাষ্ট্রে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি শুরু হয় মার্চের শেষ দিক হতে। শুধু এপ্রিল মাসেই দেশটিতে চাকরি হারিয়েছে প্রায় ২ কোটি মানুষ। লকডাউন অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের স্থায়ী ক্ষতির ঝুঁকি রয়েছে। বেকারত্বের হার আরো বাড়তে পারে বলে সতর্ক করেছেন অর্থনীতিবিদেরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন