News71.com
 International
 23 May 20, 11:00 AM
 355           
 0
 23 May 20, 11:00 AM

স্বেচ্ছা কোয়ারেন্টাইনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তানসেরি মুহিউদ্দিন ইয়াসিন॥

স্বেচ্ছা কোয়ারেন্টাইনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তানসেরি মুহিউদ্দিন ইয়াসিন॥

আন্তর্জাতিক ডেস্কঃ মন্ত্রীপরিষদের বৈঠকে অংশ নেয়া এক কর্মকর্তার কোভিড-১৯ পজিটিভ এসেছে। আর আক্রান্তের আশঙ্কায় ১৪ দিনের স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তানসেরি মুহিউদ্দিন ইয়াসিন । স্থানীয় সময় গতকাল শুক্রবার পারদানা পুত্রায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় অর্থ কাউন্সিলের সভা শেষে প্রধানমন্ত্রী তান সেরি মুহিউদ্দিন ইয়াসিন কোয়ারেন্টাইনে যাওয়ার এ ঘোষণা দেন। তিনি জানান, গত মঙ্গলবার পুত্রাজায়ায় মন্ত্রীপরিষদের বৈঠকে অংশ নেয়া একজন কর্মকর্তার কোভিড-১৯ এর স্বাস্থ্য পরীক্ষা পজিটিভ আসার ফলে স্বাভাবিকভাবেই তিনি আক্রান্ত হওয়ার শঙ্কায় ছিলেন ।

এজন্য গতকাল শুক্রবার রাত থেকে আগামী দুই সপ্তাহের জন্য স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এছাড়া ওইদিন সভায় যারা অংশ নিয়েছেন তাদেরও কোভিড -১৯ এর পরীক্ষা করে ১৪ দিনের জন্য নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে যাওয়া নির্দেশ দেন প্রধানমন্ত্রী । তানসেরি কার্যালয়ে প্রতিটি বৈঠক সামাজিক দূরত্ব বজায় রাখা, পরিবারের বাইরে খুব প্রয়োজন না হলে অন্যান্য নাগরিকদের সঙ্গে যোগাযোগ যথা সম্ভব কম রাখা, বাইরে সবার চলাফেরার ক্ষেত্রে ন্যূনতম দেড় মিটার দূরত্ব রাখা, দু'জনের বেশি মানুষ একসঙ্গে চলাফেরা না করার কথাও বলেন প্রধানমন্ত্রী ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন