
আন্তর্জাতিক ডেস্কঃ চীন ও যুক্তরাষ্ট্রের রাজনৈতিক টানা পোড়নের কারণে এবার বড় ধরণের ধাক্কা লাগলো দেশ দু'টির অর্থনীতিতে। করোনাভাইরাস ও ইউক্রেন ইস্যুতে চরম পর্যায়ে পৌঁছেছে দেশ দুটির সম্পর্ক। এর ধাক্কা লাগলো চীন, হংকং ও যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে। গত ৫ বছরে রেকর্ড পরিমাণ ধস নেমেছে হংকং এর পুঁজিবাজার সূচকে। চীন ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধ এবার তীব্র আকার ধারণ করেছে। হংকং ইস্যুতে দেশ দু'টির সম্পর্কের সূচক প্রতিদিনই অবনতি হচ্ছে। তারই ধাক্কা লেগেছে এবার শেয়ারবাজারে। বিনিয়োগকারীদের মধ্যে শঙ্কার কারণে রেকর্ড পরিমাণ অবনতি হয়েছে হংকংয়ের পুঁজিবাজারেও। যা গত ৫ বছরের মধ্যে সর্বোচ্চ। অবনতি হয়েছে চীন ও যুক্তরাষ্ট্রর শেয়ারবাজারেও।
পর্যবেক্ষণে দেখা যায় শুক্রবার হংকংয়ের পুঁজিবাজারে সাংহাই শেয়ারের সূচক কমে ১ হাজার ৩৫০ পয়েন্ট। ২০১৫ সালের পর এত বড় পতন আর দেখেনি দেশটির শেয়ারবাজর। চীনের সাংঙ্গাই সি কম্পোজিট সূচকের পতন হয়েছে ৫৫ পয়েন্ট। রাজনৈতিক অস্থিরতা প্রভাব পড়ছেন যুক্তরাষ্ট্রের অর্থনীতিতেও। ডাও জোনস শেয়ারের সূচক কমেছে ১৩৫ পয়েন্ট। নাসডাক কমেছে ২৬ পয়েন্ট, S&P-500 কমেছে ৯০ পয়েন্ট। বর্তমানে বিশ্ব অর্থনীতিতে রাজত্ব করছে প্রযুক্তিপণ্যের কোম্পানিগুলো। রাজনৈতিক টানাপোড়নের কারণে বিনিয়োগের বিষয়ে দ্বন্দ্বের মধ্যে রয়েছে গুগল, ফেসবুক, অ্যামাজন, আলি-বাবাসহ বড় কোম্পানি। তাই অর্থনীতির গতি স্বাভাবিক করতে রাজনৈতিক সম্পর্ক উন্নয়নের বিকল্প নেই।