News71.com
 International
 23 May 20, 07:53 PM
 315           
 0
 23 May 20, 07:53 PM

করোনা পরিস্থিতি সত্ত্বেও পরমাণু পরীক্ষার তোড়জোড় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের॥  

করোনা পরিস্থিতি সত্ত্বেও পরমাণু পরীক্ষার তোড়জোড় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের॥   

আন্তর্জাতিক ডেস্কঃ প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত পুরো বিশ্ব। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। দেশে দেশে চলছে লকডাউন। এখনো আবিষ্কার হয়নি এই মহামারীর কোনও প্রতিষেধক। এখন পর্যন্ত বিশ্বে আক্রান্ত ৫৩ লাখ ২০ হাজারেরও বেশি মানুষ। একই সময়ে মৃত্যু ছাড়িয়েছে ৩ লাখ ৪০ হাজার। এর মধ্যে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রেই প্রাণ হারিয়েছেন ৯৭,৬৬৫ জন । রাজনৈতিক মহলের একাংশের দাবি করোনা মোকাবিলায় একেবারেই ব্যর্থ হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনায় যুক্তরাষ্ট্র শোচনীয় পরিস্থিতিতে পরমাণু পরীক্ষা করার কথা ভাবছে ট্রাম্প ।

এক প্রতিবেদনে বলা হয়েছে, পেন্টাগনের কাছে খবর আছে রাশিয়া ও চীন হালকা পরমাণু পরীক্ষা করার তোড়জোড় করছে। তার পরেই বিষয়টি নিয়ে বৈঠকে বসেন মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা আধিকারিকরা। বৈঠকে পরমাণু অস্ত্রের পরীক্ষার কথা উঠেছে। প্রসঙ্গত, ১১৯২ সালে শেষবার পরমাণু পরীক্ষা করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। এদিকে, পরমাণু পরীক্ষা নিয়ে বিশ্বজুড়ে চাপা উত্তেজনা থামাতে চীন ও রাশিয়ার সঙ্গে বৈঠকও চায় মার্কিন প্রশাসন। তবে এনিয়ে ঠিক কী করা হবে এখনও ঠিক হয়নি। তবে রাশিয়া ও চীন পরমাণু পরীক্ষা থেকে বিরত না হলে পরিস্থিতি অন্যরকম হবে ।

উল্লেখ্য, ১৯৯২ সালের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র আর কোনও পরমাণু বিস্ফোরণ ঘটায়নি। তবে পরমাণু নিরস্ত্রীরকণের যে নিয়ম রয়েছে তাতে এরকম বিস্ফোরণ ঘটালে বড় বিবাদ তৈরি হবে আন্তর্জতিক মহলে। নাকি এই ধরনের চিন্তাভাবনার পেছনে অন্য কারণ রয়েছে! করোনার প্রকোপ শুরু হওয়ার পর বিষয়টিকে তেমন পাত্তা দেননি ট্রাম্প। এখন তা হাতের বাইরে। সেই ব্যর্থতা ঢাকতেই পরমাণু পরীক্ষা! এমনটাও প্রশ্ন উঠছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন