News71.com
 International
 23 May 20, 10:35 PM
 278           
 0
 23 May 20, 10:35 PM

বিমান ধ্বংসে লেজার অস্ত্র পরীক্ষায় সফল হল মার্কিন যুক্তরাষ্ট্র॥

বিমান ধ্বংসে লেজার অস্ত্র পরীক্ষায় সফল হল মার্কিন যুক্তরাষ্ট্র॥

আন্তর্জাতিক ডেস্কঃ আকাশ প্রতিরক্ষায় নতুন প্রযুক্তির সফল পরীক্ষা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির বিমান বিধ্বংসী শক্তিশালী লেজার অস্ত্রের পরীক্ষায় সফল হয়েছে।মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, এ প্রযুক্তির মাধ্যমে উচ্চ ক্ষমতা সম্পন্ন লেজার রশ্মি নিক্ষেপ করে আকাশে থাকা যেকোনো বিমান ও ড্রোন ধ্বংস করা সম্ভব।মার্কিন নৌ বাহিনীর একটি যুদ্ধ জাহাজ থেকে শুক্রবার (২২ মে) নতুন অস্ত্রটির পরীক্ষা চালানো হয়।সংবাদমাধ্যম সিএনএন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর এক বিবৃতির বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে।বিবৃতিতে মার্কিন নৌ বাহিনী জানায়, ইউএসএস পোর্টল্যান্ড যুদ্ধ থেকে শক্তিশালী এই অস্ত্রটির সফল পরীক্ষা চালানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন