News71.com
 International
 24 May 20, 11:36 AM
 344           
 0
 24 May 20, 11:36 AM

রমজানে ৫০০ মুসলিমকে খাওয়াচ্ছে ভারতের বৈষ্ণোদেবী মন্দিরের কর্মীরা॥  

রমজানে ৫০০ মুসলিমকে খাওয়াচ্ছে ভারতের বৈষ্ণোদেবী মন্দিরের কর্মীরা॥   

আন্তর্জাতিক ডেস্কঃ পবিত্র রমজানে মুসলিম সম্প্রদায়ের লোকদের পাশে দাঁড়িয়েছে ভারতের বৈষ্ণোদেবী মন্দিরের কর্মীরা। দেশটির জম্মু ও কাশ্মীরের কাটরায় কোয়ারেন্টাইন সেন্টারে থাকা অন্তত ৫০০ জন মুসলিমদের জন্য গত একমাস ধরে সকাল-সন্ধ্যায় সেহরি এবং ইফতারির ব্যবস্থা করছেন তারা । ওই মন্দিরের বোর্ড সিইও রমেশ কুমার জানান, আশীর্বাদ ভবন নামে কাটরার ওই সেন্টারটিতে অন্তত পাঁচশো জনের কোয়ারেন্টাইনে থাকার ব্যবস্থা করা হয়েছে। সেখানকার বেশিরভাগ বাসিন্দাই পরিযায়ী শ্রমিক। তিনি বলেন, রমজান মাসে ওই পরিযায়ী শ্রমিকেরা উপবাসে থাকতে শুরু করেন। ফলে সিদ্ধান্ত নেওয়া হয় যে তাদের প্রতি দিনের সেহরি ও ইফতারির ব্যবস্থা করব আমরা ।

রমেশ কুমারের কথায়, আমাদের মুসলিম ভাইদের জন্য সেহরি-ইফতারি তৈরি করতে দিনরাত খেটে চলেছে বৈষ্ণোদেবী বোর্ড। দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, লকডাউনের মাঝে জম্মু ও কাশ্মীর প্রশাসন বিভিন্ন রাজ্য থেকে শ্রমিক স্পেশাল ট্রেন ও বাসে করে পরিযায়ী শ্রমিকদের ফেরাতে শুরু করে। কাটরা থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে উধমপুরে এসে নামার পর তাদের রাখা হয় আশীর্বাদ ভবনে ।

করোনা-সংক্রমণের আবহে গত মার্চ থেকেই আশীর্বাদ ভবনকে কোয়রান্টিনে পরিবর্তিত করেছিলেন বৈষ্ণোদেবী মন্দির কর্তৃপক্ষ। ভিন্ রাজ্য থেকে উধমপুরে আসার পর কাটরার কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যাওয়া হয় পরিযায়ী শ্রমিকদের। জানা যায়, শুধুমাত্র আশীর্বাদ ভবনেই নয়, কাটরার অন্যান্য কোয়ারেন্টাইন সেন্টারের বাসিন্দাদের জন্যও সকাল, দুপুর, রাতের খাবারের বন্দোবস্ত করছেন বৈষ্ণোদেবী মন্দির কর্তৃপক্ষ। মার্চ মাস থেকে চলছে সেই কাজ। এ জন্য এখনও পর্যন্ত ৮০ লক্ষ রুপি ব্যয় করেছেন মন্দির কর্তৃপক্ষ। এ ছাড়া কোভিড-১৯ মোকাবিলায় তারা ব্যয় করেছেন দেড় কোটি রুপি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন