News71.com
 International
 24 May 20, 05:58 PM
 337           
 0
 24 May 20, 05:58 PM

বিশ্বের সকল মুসলিমকে ঈদের শুভেচ্ছা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প॥  

বিশ্বের সকল মুসলিমকে ঈদের শুভেচ্ছা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প॥   

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবসহ বিশ্বের বেশ কিছু দেশে আজ রবিবার উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর মুসলমানদের এই খুশির দিনকে কেন্দ্র করে বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক মাস রোজা রাখা ও ইবাদত বন্দেগির পর ঈদ উদযাপন করতে যাওয়া যুক্তরাষ্ট্র ও বিশ্বজুড়ে মুসলমানদের শুভেচ্ছা জানান প্রেসিডেন্ট ট্রাম্প। সৃষ্টিকর্তার প্রতি প্রার্থনা ও আরাধনা তাদেরকে করোনাভাইরাস সংকট থেকে উত্তরণে শক্তি জোগাবে বলে মনে করেন তিনি। ঈদুল-ফিতর উপলক্ষে হোয়াইট হাউসের এক বিবৃতিতে ট্রাম্প বলেছেন, “মুসলমানরা ঈদুল-ফিতর উদযাপন করছে। আমরা আশা করি, প্রার্থনা ও আরাধনা দিয়ে তারা করোনা সংকট কাটিয়ে ওঠার শক্তি পাবে ।

গত কয়েকটা সপ্তাহ ও মাস ধরে আমরা করোনাভাইরাসের বিরুদ্ধে লড়েছি। এই অনভিপ্রেত সময়ের মধ্য দিয়ে যেতে সহযোগিতা পেতে আমরা আমাদের বিশ্বাস, পরিবার ও সুহৃদদের ওপর নির্ভর করেছি। ঈদ বার্তায় ট্রাম্প বলেন, বর্তমান কঠিন সময়ে পরিস্থিতিতে যেকোনো সময়ের চেয়ে মানুষের শান্তিটা বেশি চাওয়া, যা ধর্ম চর্চার মাধ্যমে পাওয়া যায়। সবাইকে শুভ ও আনন্দপূর্ণ ঈদুল ফিতরের শুভেচ্ছা। এর আগে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, কঠিন এই সময়ে ধর্মপ্রাণ মানুষেরা যাতে ধর্মীয় আচার পালনের মাধ্যমে শান্তি খোঁজে নিতে পারে সে জন্য উপাসনালয়গুলো খুলে দিতে নতুন গাইডলাইনের আশ্বাস দেন ট্রাম্প ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন