News71.com
 International
 25 May 20, 07:32 PM
 299           
 0
 25 May 20, 07:32 PM

প্রধানমন্ত্রী টেলিভিশন লাইভ চলাকালীন ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড॥

প্রধানমন্ত্রী টেলিভিশন লাইভ চলাকালীন ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড॥

আন্তর্জাতিক ডেস্কঃ নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডের্ন আজ সোমবার সকালে টেলিভিশনের লাইভ অনুষ্ঠানে কথা বলছিলেন। ওই সময়ই ভূমিকম্পে কেঁপে ওঠে নিউজিল্যান্ড।ঘর কিছুটা কাঁপতে দেখে ভূমিকম্পের বিষয়টি আন্দাজ করেন প্রধানমন্ত্রী। তবে অবশ্য প্রধানমন্ত্রী বলেন, তিনি নিরাপদ স্থানে রয়েছেন এবং সেখানে ঝুলন্ত কোনো বাতিও নেই। সে কারণে উপস্থাপককে শঙ্কিত না হওয়ার জন্য আশ্বস্তও করেন প্রধানমন্ত্রী । জানাগেছে রাজধানী উইলিংটন থেকে ৯০ কিলোমিটার দূরে ছিল ৫.৬ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। পুরো নিউজিল্যান্ডে ভূমিকম্প হয়েছে। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন