
আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বে করোনা ভাইরাস সংক্রমণের নতুন কেন্দ্র হয়ে উঠেছে ব্রাজিল। যুক্তরাষ্ট্রের পরে ব্রাজিলেই এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত। রবিবার দেশটিতে ৬৫৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২২ হাজার ৬৬৬ জনে। দেশটিতে এ পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৬৩ হাজার ২১১ জনে যা বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ। সংক্রমণের সংখ্যা বাড়লেও তা নিয়ন্ত্রণে আনার বিষয়ে কর্ণপাত করছেন না ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। রবিবারও তিনি রাজধানী ব্রাসিলিয়ায় শত শত সমর্থকের সঙ্গে দেখা করেছেন। তবে তিনি কোন মাস্ক পরে যাননি।