News71.com
 International
 25 May 20, 07:32 PM
 318           
 0
 25 May 20, 07:32 PM

সোমালিয়ায় ঈদের উৎসবে ভয়াবহ হামলা॥নিহত ৫

সোমালিয়ায় ঈদের উৎসবে ভয়াবহ হামলা॥নিহত ৫

আন্তর্জাতিক ডেস্কঃ ঈদ উৎসবের মধ্যে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে সোমালিয়ায়। এতে অন্তত ৫ জন নিহত ও আহত ২০ জন হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রবিবার দেশটির রাজধানী মোগাদিসু থেকে ২৫০ কিলোমিটার দূরে বায়ডোয়া শহরে এই বিস্ফোরণ ঘটে। পুলিশ অফিসার মোহাম্মদ মোক্তার এএফপি'কে বলেন, প্রাথমিকভাবে ঘটনাস্থল থেকে ৫ জনের মৃতদেহ পাওয়া গেছে এবং ২০ জন আহত হয়েছে। তিনি আরও বলেন, বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক এজন্য মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।

মোহাম্মদ ইব্রাহিম নামে এক প্রত্যক্ষদর্শী জানান, ঈদের উৎসবে সবাই যখন নাচছিল, গাইছিল, তখনই এই বিস্ফোরণ ঘটে। আবদি হাসান নামে আরেক প্রত্যক্ষদর্শী বলেন, ঈদের উৎসব উপভোগ করতে বিশেষ করে নাচের জন্য শনিবার ও রবিবার মানুষ সেখানে জড়ো হয়েছিল। এখন পর্যন্ত ওই হামলার দায় কেউ স্বীকার করেনি বলে খবরে বলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন