News71.com
 International
 25 May 20, 07:33 PM
 327           
 0
 25 May 20, 07:33 PM

টানা দুই মাস বন্ধ থাকার পর আজ থেকে ভারতের আভ্যন্তরিন রুটে বিমান চলাচল শুরু॥

টানা দুই মাস বন্ধ থাকার পর আজ থেকে ভারতের আভ্যন্তরিন রুটে বিমান চলাচল শুরু॥

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়লেও দেশটিতে চালু হচ্ছে অভ্যন্তরীণ বিমান চলাচল। প্রায় দুই মাস বন্ধ থাকার পর সোমবার থেকে বিমান চালু হচ্ছে। তবে ভ্রমণ করতে হলে যাত্রীদের অবশ্যই সরকারি একটি কন্টাক্ট ট্রেসিং অ্যাপ ডাউনলোড করা এবং থার্মাল স্ক্যানিংয়ের মধ্য দিয়ে যেতে হবে। সোমবার যারা ভ্রমণ করবেন এদের মধ্যে রয়েছেন আধা-সামরিক বাহিনীর সদস্য, শিক্ষার্থী এবং অভিবাসী শ্রমিক। আসাম এবং উত্তর প্রদেশ জানিয়েছে, যাত্রীদের পৌঁছানোর পর কোয়ারেন্টাইনে থাকতে হবে। পাঞ্জাব ও কর্ণাটকও প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টাইনে থাকার শর্ত দিয়েছে। তবে দিল্লি জানিয়েছে, যেসব যাত্রীর উপসর্গ নেই তাদের কোয়ারেন্টাইনে রাখা হবে না। করোনা ভাইরাসের কারণে ভারতে এ পর্যন্ত এক লাখ ৩০ হাজার মানুষ সংক্রমিত হয়েছে এবং মারা গেছে তিন হাজার ৮৬৭ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন