
আন্তর্জাতিক ডেস্কঃ নিজ সেনাদের মস্তিষ্কে আঘাত ঠেকাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সঠিক সিদ্ধান্তই নিয়েছেন বলে মন্তব্য করেছেন ভেনেজুয়েলায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হুজ্জাত সুলতান। গত ৮ জানুয়ারি ইরাকের আইন আল-আসাদ বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতি ইঙ্গিত করে এ কথা বলেন তিনি।সেদিন ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর মার্কিন সরকার দাবি করেছিল, যুক্তরাষ্ট্রের কোনো সেনা আহত হননি। কিন্তু পরে কয়েক দফায় স্বীকার করে নেয়, তাদের বহু সেনা ক্ষেপণাস্ত্র হামলার কারণে মস্তিষ্কে আঘাত পেয়েছেন।ইরানের রাষ্ট্রদূত সেই ঘটনাকে ইঙ্গিত করে বলেন, আল্লাহর রহমতে তারা এটা বুঝতে পেরেছেন এবং যৌক্তিক সিদ্ধান্ত নিয়েছেন। আশা করি ভবিষ্যতেও তাদের পক্ষ থেকে এ ধরনের যৌক্তিক ও সম্মানজনক সিদ্ধান্ত আসবে।