News71.com
 International
 26 May 20, 06:39 PM
 289           
 0
 26 May 20, 06:39 PM

শিশুদের জন্য মাস্ক ‘ঝুঁকিপূর্ণ’॥জাপান

শিশুদের জন্য মাস্ক ‘ঝুঁকিপূর্ণ’॥জাপান

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস নিয়ে বিপাকে মানুষ। কিভাবে নিজেকে ও তার পরিবারের ছোট্ট শিশুটিকে রক্ষা করবেন সারাক্ষণ এ চিন্তা ভর করছে মা-বাবার মাঝে। এ সময়ে শিশুদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে কথা বলেছন জাপানি চিকিৎসকরা।তারা জানান, দুই বছরের কম বয়সী শিশুদের কোনোভাবেই মাস্ক পরানো যাবে না। কারণ এতে শ্বাস নেয়া তাদের জন্য কঠিন হয়ে যায় এবং শ্বাসরুদ্ধ হওয়ার যথেষ্ট ঝুঁকি তৈরি হয়। জাপানের একদল শিশু বিশেষজ্ঞ বাবা-মায়েদের এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। সোমবার (২৫ মে) দেশটির প্রধানমন্ত্রী সিনজো আবে জরুরি অবস্থা তুলে নেয়ার ঘোষণা দেয়ায় জাপানের রাস্তাঘাটে মানুষের চলাচল শুরু হয়েছে। সেই প্রেক্ষিতে চিকিৎসকরা সবাইকে সামাজিক দূরত্ব মেনে চলা ও ফেস মাস্ক পরার আহ্বান জানিয়েছেন। তবে দুই বছরের নিচে শিশুদের যাতে পরানো না হয় সে বিষয়ে সতর্ক করেছে জাপানের প্যাডিয়াট্রিক অ্যাসোসিয়েশন।চিকিৎসকদের এই সংগঠনটি বলছে, মাস্ক শিশুদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। মাস্ক পরার পর শিশুরা সহজে শ্বাস নিতে পারে না কারণ তাদের নাকের ছিদ্র অনেক ছোট। এতে তাদের বুকে চাপ তৈরি হয়। এমনকি মাস্ক তাদের মধ্যে স্ট্রোকেরও ঝুঁকি তৈরি করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন