News71.com
 International
 26 May 20, 07:19 PM
 325           
 0
 26 May 20, 07:19 PM

২৪৩ বছরের ইতিহাসে ২২৭ বছরই যুদ্ধ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র॥ ইরান

২৪৩ বছরের ইতিহাসে ২২৭ বছরই যুদ্ধ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র॥ ইরান

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন সরকার তার ইতিহাসে ১৩৫টি বড় যুদ্ধ শুরু করেছে এবং ২৪৩ বছরের ইতিহাসে মাত্র ১৬ বছর যুদ্ধ করেনি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি এই মন্তব্য করেছেন। যুক্তরাষ্ট্র সরকারকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক উল্লেখ করে মুসাভি বলেন, হাতে থাকা দলিল-প্রমাণে দেখা যায়, যুক্তরাষ্ট্র ১৯৬০’র দশক থেকে পশ্চিম এশিয়া, ইউরোপ ও লাতিন আমেরিকার অন্তত আটটি স্বীকৃত সন্ত্রাসী গোষ্ঠীকে সর্বাত্মক সহযোগিতা করেছে।

তিনি আরও বলেন, কাজেই অন্য দেশের দিকে অঙ্গুলি নির্দেশ করা আগে যুক্তরাষ্ট্রের উচিত নিজের নোংরা ও কলুষিত অতীতের দিকে তাকানো। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভিত্তিহীন অভিযোগ প্রত্যাখ্যান করে মুসাভি বলেছেন, অন্য দেশের ব্যাপারে কথা বলার রাজনৈতিক, আইনগত ও নৈতিক অধিকার হারিয়েছে যুক্তরাষ্ট্র।সম্প্রতি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হয়, বিশ্বের বহু দেশে ইরান সন্ত্রাসী হামলা চালিয়েছে। এই অভিযোগ প্রত্যাখ্যান করে মুসাভি বলেন, এটি হচ্ছে কল্পনা ও বিভ্রান্তির এমন এক সংমিশ্রণ যার পক্ষে কখনোই কোনো দলিল-প্রমাণ উপস্থাপন করতে পারেনি যুক্তরাষ্ট্র।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন