News71.com
 International
 26 May 20, 10:03 PM
 334           
 0
 26 May 20, 10:03 PM

রাশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত॥নিহত ৪

রাশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত॥নিহত ৪

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার পূর্ব চুকোতকা অঞ্চলে বিমানবন্দরে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছে। মঙ্গলবার আনাদির কাছে চুকোতকা প্রধান বিমানবন্দরে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটি সামরিক ও বেসামরিক উভয় কাজেই ব্যবহার করা হতো। স্থানীয় গভর্নর রোমান কোপিন তার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, দুর্ঘটনার শিকার হেলিকপ্টারটিতে তিনজন ক্রু ও একজন প্রযুক্তিবিদ ছিলেন। তারা চারজনই ঘটনাস্থলে মারা গেছেন। রাশিয়ার বিভিন্ন সংস্থা জানিয়েছে, এমআই-৮ মডেলের হেলিকপ্টারটিতে রক্ষণাবেক্ষণজনিত কিছু কাজ শেষে পরীক্ষামূলক উড্ডয়ন চলছিল। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানা যায়, পরীক্ষামূলক উড্ডয়নের সময় যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন