News71.com
 International
 27 May 20, 11:33 AM
 432           
 0
 27 May 20, 11:33 AM

বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে ট্রাম্পকে সতর্ক করে দিলো টুইটার॥  

বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে ট্রাম্পকে সতর্ক করে দিলো টুইটার॥   

আন্তর্জাতিক ডেস্কঃ বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে দিয়েছে বিশ্বের অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার। গতকাল মঙ্গলবার ২০২০ সালের মার্কিন নির্বাচনের বিষয়ে একটি টুইট বার্তায় ট্রাম্প বলেন, কোনও উপায় নেই (জিরো!) মেইলে ব্যালট পাঠানো হলে যথেষ্ট জালিয়াতি হতে পারে । ট্রাম্পের এই বার্তাকে টুইটার তাদের নতুন নিয়মে বিভ্রান্তিকর তথ্য হিসেবে চিহ্নিত করেছে। টুইটের পক্ষ থেকে বলা হচ্ছে, কোন প্রমাণ ছাড়া এই ধরণের তথ্য ছড়ানো বিভ্রান্তিকর। আর এ জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে দিয়েছে টুইটার। এদিকে টুইটারের সতর্কবার্তা পাওয়ার পর ফিরতি টুইটে ট্রাম্প বলেন, বাক-স্বাধীনতাকে সম্পূর্ণভাবে দমিয়ে রাখা হচ্ছে ।

নির্বাচন নিয়ে ট্রাম্পের এই বার্তাকে টুইটার বিভ্রান্তিকর হিসেবে চিহ্নিত করলেও আরেক জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এই বিষয়ে কোন অভিযোগ জানায়নি। টুইটার ওই পোস্ট নিয়ে আপত্তি জানানোর পর ট্রাম্প ফেসবুকে ওই বার্তা পোস্ট করেন। যেখানে ওই পোস্টটি প্রায় ১৭ হাজার বার শেয়ার করা হয়েছে। এ বিষয়ে ফেসবুকের পক্ষ থেকে বলা হয়, আমরা বিশ্বাস করি যে নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে মানুষের একটি শক্ত বিতর্ক করার সামর্থ থাকতে হবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন