
নিউজ ডেস্কঃ আগামী ৩১ মে থেকে অভ্যন্তরীণ কিছু ফ্লাইট চালু করছে সৌদি আরব। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বুধবার এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম ধাপে প্রতিদিন ৬০ টি ফ্লাইট চালু করা হবে। এর আগে মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে বলা হয়, ভ্রমণে নিষেধাজ্ঞা, মসজিদে নামাজ আদায়, সরকারি ও বেসরকারি উভয় সেক্টরের কর্মক্ষেত্রে ৩১ মে’র মধ্যে লকডাউন তুলে নেওয়া হচ্ছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৭৬ হাজার ৭২৬ জন এখন মৃত্যু হয়েছে ৪১১ জনের আর এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৪৮ হাজার ৪৫০ জন।