
আন্তর্জাতিক ডেস্কঃ করোনা ভাইরাসের মহামারিতে দিশেহারা গোটা বিশ্ব। আর করোনার সঙ্গে যুদ্ধের মধ্যেও ভারতে বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে পঙ্গপাল। ভারত সরকারের দাবি, এসব পঙ্গপাল পাকিস্তান থেকে মূলত ভারতে প্রবেশ করছে। আর পঙ্গপালের আদর্শ প্রজনন ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে পাকিস্তান। এনডিটিভির খবরে বলা হয়, ঝাঁকে ঝাঁকে পঙ্গপালের হানা ভারতের কাছে বিষফোঁড়া। একের পর এক কৃষিজমির সমস্ত ফসল খেয়ে নষ্ট করছে ওই মারাত্মক পতঙ্গটি। ভারতের কৃষিমন্ত্রী বলছে,মূলত পাকিস্তান থেকেই ওই ফসল বিনষ্টকারী পঙ্গপালের আবির্ভাব হচ্ছে ভারতে। অনেকেই বলছেন, এতদিন সন্ত্রাসবাদের আঁতুড়ঘর বলে পরিচিত ছিল পাকিস্তান, আর এখন হয়ে উঠেছে পঙ্গপালের প্রজনন ক্ষেত্রও। অত্যন্ত দ্রুতগতিতে পাকিস্তানের বিভিন্ন এলাকায় পঙ্গপাল বংশবৃদ্ধি করছে এবং সীমান্ত অঞ্চল দিয়ে দল বেঁধে প্রবেশ করছে ভারতে।