News71.com
 International
 29 May 20, 10:54 AM
 307           
 0
 29 May 20, 10:54 AM

গ্রামবাসী রুখে দিল মার্কিন সেনাদের গতিপথ॥  

গ্রামবাসী রুখে দিল মার্কিন সেনাদের গতিপথ॥   

আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশের দুটি গ্রামে সাধারণ লোকজন মার্কিন সেনাবহরের গতিপথ রুখে দিয়েছে। সাধারণ লোকজনের বাধার মুখে মার্কিন সেনারা পিছু হটতে বাধ্য হয়। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, হাসাকা প্রদেশের আল-কাহিরা ও আদ-দুশাইশা গ্রামের লোকজন মার্কিন সেনাবহরের গতিপথ রোধ করে । এসময় জনগণ মার্কিন সেনাদের ও সরকারের বিরুদ্ধে স্লোগান দেয়। এছাড়া, তারা মার্কিন সেনাদের গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ও পাথর ছুঁড়ে মারে। পরিস্থিতি বেগতিক দেখে মার্কিন সেনারা পিছু হটে ।এ ঘটনায় কেউ হতাহত হয়নি। গত বছরের অক্টোবর মাস থেকে মার্কিন সরকার সিরিয়ার উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকাগুলোতে সেনা মোতায়েন জোরদার করেছে। সিরিয়ার তেলক্ষেত্রগুলোর নিরাপত্তার দোহাই দিয়ে ট্রাম্প প্রশাসন এ পদক্ষেপ নিয়েছে এবং এর আড়ালে মার্কিন সেনারা সিরিয়ার থেকে তেল পাচার করছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন