News71.com
 International
 29 May 20, 01:02 PM
 351           
 0
 29 May 20, 01:02 PM

ফ্রান্সে থেকে তুলে দেয়া হচ্ছে লকডাউন॥

ফ্রান্সে থেকে তুলে দেয়া হচ্ছে লকডাউন॥

আন্তর্জাতিক ডেস্কঃ ফ্রান্সে দ্বিতীয় দফায় লকডাউন তুলে দেয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপ। লাল রঙ তুলে দিয়ে পুরো দেশকে সবুজ আর কমলা রং অঞ্চলে ভাগ করা হয়েছে।২ জুন থেকে বার, রেস্টুরেন্টসহ সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হচ্ছে সবুজ অঞ্চলের। এতে কর্মচাঞ্চল্য ফিরবে বলে মনে করেন প্রবাসী বাংলাদেশিরা।প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপ ২ জুন থেকে সবুজ অঞ্চলেরর রেস্টুরেন্টসহ সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার কথা জানিয়েছেন। তবে কমলা রং অঞ্চলে রেস্টুরেন্টের বাইরে স্থান খোলার কথা জানিয়েছেন তিনি। একইসাথে রেস্টুরেন্টগুলোতে স্বাস্থ্যবিধি মেনেই চলতে হবে। ক্রেতা-বিক্রেতাদের মাস্ক পরে থাকতে হবে।করোনা মহামারি থেকে কাটিয়ে ওঠার জন্য ফ্রান্স সরকারের নানা উদ্যাগের পাশাপাশি দেশটির সাধারণ জনগণের জন্য আর্থিক নানা ঘোষণাও উল্লেখযোগ্য। যারা এই সময়ে বেকার হয়ে সমস্যায় ভুগছেন তাদের জন্য বেকার ভাতা, শিশুদের জন্য আর্থিক সহায়তাসহ রয়েছে নানা ঘোষণা।এছাড়া ২৫ বছরের নিচে তরুণদের জন্য রয়েছে ভাতা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন